রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনে আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান। তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।