এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা এয়ারপোর্ট থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম সনদ গ্রহণ ছাড়া বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তি