চাকরি

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং) ৩ জন। অনূর্ধ্ব ত্রিশ বছর। পেট্রোলিয়াম ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ-এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতাসমেত পেট্রোলিয়াম ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ-এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং। বেতনভাতা : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)। 

১৯ আগস্ট ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এমন প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমাদানের শুরু হবে ১৬ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০টায়। শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য পাওয়া যাবে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন ও পেট্রোবাংলার ওয়েবসাইটে www.petrobangla.org.bd)।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ ডিসেম্বর, পৃষ্ঠা ৬

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি

পদ ও যোগ্যতা : মহিলাদের জন্য সংরক্ষিত ডাটা এন্ট্রি অপারেটর ৬ জন (কম বেশি হতে পারে)। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ অথবা সমমান সিজিপিএ ৫ এর মধ্যে ২.২৫ অথবা সমমান পেয়ে পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দ। বেতনক্রম : ১৮৩০০-৩২৭৪০ টাকা। ১২ জানুয়ারিতে ২০২২ অনুসারে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।

মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর। ওয়েবসাইট: (http://pbs.meherpur.gov.bd)

সূত্র : সমকাল, ২০ ডিসেম্বর, পৃষ্ঠা ৭

গ্লোবাল ইসলামী ব্যাংক

পদ ও যোগ্যতা : প্রবেশনারি অফিসার (পদসংখ্যা নির্দিষ্ট নয়)। এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পাস অথবা যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি সম্মান অথবা যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। সবগুলো একাডেমিক পরীক্ষায় ১ম বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে কাজ জানা আবশ্যক।

২৫ মার্চ ২০২০ তারিখে বয়স ৩০ বছরের বেশি নয়। প্রবেশনকালে নির্ধারিত মাসিক বেতন ৪৮০০০ টাকা। স্থায়ীকরণে ব্যাংকের বেতন কাঠামো অনুসারে। ব্যাংকের  এই (https://career.globalislamibankbd.com/) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৩ জানুয়ারি ২০২২ পর্যন্ত। যোগাযোগ : ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা। ওয়েবসাইট :www.globalislamibankbd.com

সূত্র : যুগান্তর, ১০ ডিসেম্বর, পৃষ্ঠা ১

গ্রন্থনা : আনিকা তাহসিন