তৃতীয় লিঙ্গের দুই পক্ষের সংঘর্ষ আহত ৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে লোকজনের কাছ থেকে টাকা তোলাকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়। আহত পাঁচজন হলেনÑ বৃষ্টি (৪০), মুন্নি (৪০),  হাবিবা (৩২),  লাইজু (২৮) ও কমলা (৩৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার দেশ রূপান্তরকে বলেন, টাকা তোলাকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন হাবিবা ও রুবির অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তার জের ধরেই ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।