জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২২-২৩ সেশনের ‘কার্যকরী পরিষদ নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর হাছান নাঈম নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দিন (দৈনিক যায়যায়দিন), যুগ্ম-সম্পাদক হাসিব সোহেল (দ্য বাংলাদেশ পোস্ট), কোষাধ্যক্ষ মোসাদ্দেকুর রহমান (দৈনিক আমার সংবাদ), দপ্তর সম্পাদক নোমান বিন হারুন (দৈনিক শেয়ার বিজ), গ্রন্থাগার সম্পাদক ফাইজার মো. শাওলিন (দৈনিক আলোকিত কণ্ঠ) এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ জুবায়ের শাবাব (দ্য এশিয়ান এইজ) ও ওয়াজহাতুল ইসলাম (আমাদের সময়.কম)।