রাজধানীর গুলিস্তান এলাকায় বাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যুর ঘটনায় ওই বাসটির চালককে গ্রেপ্তার করেছে র্যাব। মেঘলা পরিবহনের ওই বাসটির গ্রেপ্তার চালকের নাম মো. রাকিব।
করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান দেশ রূপান্তরকে জানান, শনিবার রাত ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, রাজধানীর ওয়ারি এলাকা থেকে রাতে ঘাতক বাসের চালক রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তানের মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার আগে বেপরোয়া গতির মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যু হয়।
ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার মেঘলা পরিবহনের বাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের স্বজনদের জানানো চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ইলিয়াস, আলামিন ও ওমর শরীফ নামে আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।