আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থার অবনতি

আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর একটি হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন আছেন তিনি। গতকাল শনিবার সকালে হার্ট অ্যাটাক হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

গত ২ ডিসেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসার পর দিন হাসান আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। পরের সপ্তাহে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নিতে হয়। গত দুই দিন ধরে তার অবস্থা আবারও অবনতি দিকে যায়। আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক হয়।