জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২২-২৩ সেশনের ‘কার্যকরী পরিষদ নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর হাছান নাঈম।
গতকাল শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এ ফল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেস ক্লাব কক্ষে ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।