ইটালির রোম শহরভিত্তিক ব্যবসায়িক সংগঠন ইউরোপিয়ান একাডেমি অব এন্টারপ্রাইজেস (Accademia Delle Imprese Europea) বাংলাদেশ পার্টের পরিচালক নির্বাচিত হয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতাজা হাসান (সিআইপি)।
সম্প্রতি সংগঠনের মূল ওয়েবসাইটে এই তথ্য উপস্থাপন করা হয়। (https://www.accademiaimprese.com/direzione-nazionale-bangladesh/)
ইউরোপিয়ান একাডেমি অব এন্টারপ্রাইজেস (Accademia Delle Imprese Europea) ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অলাভজনক সেবামূলক বাণিজ্যিক সংগঠন।
এ সংগঠনটির লক্ষ্য স্থানীয় আঞ্চলিক বৈচিত্র্যের সুরক্ষার কার্যকারিতা পুনরুদ্ধার করতে উৎপাদক, প্রতিষ্ঠান এবং ভোক্তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া।
বাংলাদেশ ছাড়াও একাডেমিয়া দেলে ইম্প্রেসা ইউরোপিয়া রোমানিয়া এবং বুলগেরিয়ায় তাদের কার্যক্রম রয়েছে।
উল্লেখ্য, ড. কাজী এরতাজা হাসান বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক ভোরের পাতা এবং ডেইলি পিপলস টাইম সংবাদপত্রের সম্পাদক ও ভোরের পাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারপার্সন।
এ ছাড়া তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপকমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি পদেও নিযুক্ত আছেন।