কুমিল্লার দাউদকান্দিতে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মুকবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ছাত্রীর সহপাঠীর বাবা বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। গত শনিবার রাতে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের হরিণা বাজারখোলা গ্রামের ওই ছাত্রী তার সহপাঠীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় মেয়ের বান্ধবীকে ঘরে নিয়ে ধর্ষণ করেন মুকবুল হোসেন। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেন তিনি।
দাউদকান্দি মডেল থানান ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিম শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি মুকবুল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।