মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গতকাল রবিবার প্রথম দিনের যুক্তিতর্ক হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ যুক্তিতর্ক হয়।
আগামী ১২ জানুয়ারি পর্যন্ত টানা চার দিন সিনহা হত্যাকাণ্ডের পক্ষে-বিপক্ষে মামলার বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা সবশেষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপর এ মামলার রায়ের দিন ধার্য হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম বলেন, ‘গত বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত মামলার ৮৩ সাক্ষীর মধ্যে ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৫ আসামিরও সাফাই সাক্ষ্য হয়েছে। যুক্তিতর্ক শেষে আশা করছি, দেশবাসী দ্রুত এ মামলার রায় জানতে পারবেন।’
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।