আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জাতক জায়গাজমি সংক্রান্ত খাজনা প্রদানের বিড়ম্বনায় পড়বেন।

বিশেষজ্ঞ দ্বারা বিচার বিশ্লেষণ করলে বিড়ম্বনা লাঘব হতে পারে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

প্রযুক্তির কুফল ভোগ করতে হতে পারে। সাইবার μাইমে

জড়িয়ে যেতে পারেন। নারী সদস্য নিয়ে যাত্রা অশুভ।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

সৃষ্টিশীল কাজে আপনার সফলতার যোগ রয়েছে। বিশেষত

লেখকরা পাঠকের প্রশংসা পাবেন বলে বিশ্বাস।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

সামাজিক রূপে অন্যায়ভাবে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে।

উপযাজক হয়ে কাউকে উপদেশ দেবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

জাতকের সামাজিকভাবে প্রতিষ্ঠিত সুনাম, হারানোর সম্ভাবনা

রয়েছে। অন্যদের বোকা ভেবে নিজে বোকা হবেন না।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

এ-সপ্তাহটা আপনার অর্থ-প্রাপ্তির যোগ রয়েছে। পুরনো কোনো

বন্ধু আপনার প্রাপ্য টাকা ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

সমাজে কিছুটা অস্থিরতা বিরাজ করতে পারে। রাজনৈতিক

প্রতিহিংসার কবলে পড়ে অঙ্গহানির সম্ভাবনা রয়েছে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার নিঃস্বার্থ সহযোগিতা আপনাকে

সাহায্য করবে। এর ফলে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

ঋণ পরিশোধের চাপ আসতে পারে। কোনো কাছের বন্ধু

সাহায্যের হাত বাড়াতে পারে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

ঋতু-বদলের সময় ঠা-া জ্বর হাঁচি-কাশি হতে পারে। ভালো

কোনো চিকিৎসকের পরামর্শ নিন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

জাতকের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে লোভের বশবর্তী

হয়ে অন্যায় পন্থা অবলম্বন না করাই শ্রেয়।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রপ্তানি পণ্যের গুণগতমান ও সঠিক সময়ে সরবরাহের নিশ্চয়তা জরুরি।