বোল্ট-সাউদির সামনে ধুঁকছে বাংলাদেশ

২৭ রান করতেই নেই বাংলাদেশের ৫ উইকেট। হ্যাগলি ওভালের সবুজ উইকেটে তাসকিন-এবাদতরা সুবিধা আদায় করতে না পারলেও ঠিকই জ্বলে উঠেছে নিউজিল্যান্ডের পেসাররা।

বোল্ট-সাউদির সামনে ধুঁকছে সফরকারী দল। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে বিপদে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৭৪ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (২৪) ও সোহান (৩০)।

কিউইদের পেস আক্রমণের সামনে সাদমান, নাঈম, শান্ত, মুমিনুলদের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। বোল্ট নিয়েছেন ৩ উইকেট। সাউদির শিকার দুটি।

বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৪৪৭ রানে। লাথামের দ্বিশতক ও কনওয়ের সেঞ্চুরিতে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। স্বাগতিকেরা দ্বিতীয় দিন শুরু করে এক উইকেটে ৩৪৯ রান নিয়ে।