কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের অর্ধেক আসন খালি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে এক হাজার ৪০ আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন ৫০৭ জন শিক্ষার্থী। আসন খালি রয়েছে ৫৩৩টি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি জানিয়েছেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ৩৫০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৮৬ জন। আসন খালি রয়েছে ১৬৩টি। কোটাতে খালি রয়েছে ১৩টি আসন। ‘বি’ ইউনিটের ৪৫০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৭৯ জন।

আসন খালি রয়েছে ২৭১টি। কোটাতে খালি রয়েছে ১৪টি। ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১৪১ জন। এতে মোট আসন খালি রয়েছে ৯৯টি। কোটাতে খালি রয়েছে ৬টি আসন।

এ ছাড়া মাইগ্রেশনের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ১০ ও ১১ জানুয়ারি আবেদনকৃত বিভাগে ভর্তি হতে পারবেন। আর দ্বিতীয় মেধাতালিকা সোমবার প্রকাশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘আজ (সোমবার) যত রাতই হোক, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। মাইগ্রেশন করা শিক্ষার্থী অবশ্যই সে বিষয়ে ১০ ও ১১ তারিখের মধ্যে ভর্তি হতে হবে।