লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন, বই বিতরণ

‘স্কুলের পড়া স্কুলেই শেষ, থাকবে শিশু মজায় বেশ’- এই স্লোগানকে সামনে রেখে ৯ জানুয়ারি নিউ মাস্টারপাড়া, বাহার কাছনা, রংপুরে সম্পূর্ণ নিজস্ব স্কুল ভবন ও স্থায়ী ক্যাম্পাসে লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন ও বিনামূল্যে সরকারি বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক মো. কামরুল ইসলামের সভাপতিত্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সভাপতি জনাব ডা. মো. হাসমত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর সিটি করপোরেশন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূরুন্নবী ফুলু, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার, খন্দকার আব্দুল করিম মিঞা বিএম কলেজের অধ্যক্ষ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগরের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হলি চাইল্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি, মহানগর রংপুরের সভাপতি সাজ্জাদ হায়দার স্বাধীন, বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব, রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের সদস্য মো. আলতাব হোসেন রাজু।

অধ্যক্ষ আব্দুস ছাত্তার বলেন, এই অঞ্চলে একটি আধুনিক ও নৈতিক স্কুলের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। আমি মনে করি লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুলটি সেই অভাব পূরণ করতে সক্ষম হবে।

কাউন্সিলর জনাব নূরুন্নবী ফুলু বলেন, স্কুলটি অত্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং একটি ভালোমানের স্কুলে পরিণত হবে।

আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।