দেশে সম্প্রতি করোনা সংক্রমণ ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে এবং সীমিত উপস্থিতিতে ১৮ জানুয়ারি থেকে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, সম্মেলনটি সীমিত উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এ সম্মেলনে অংশ নেবেন।
৩ দিনব্যাপী এই সম্মেলন ১১ জানুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে যায়। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি থেকে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে আজ একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।