জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের অবস্থান

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে  জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’। তারা কয়দিন এই কর্মসূচি পালন করবেন তা জানা যায়নি। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের অবস্থান  করতে দেখা গেছে। কর্মসূচিতে সারা দেশ থেকে আসা প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, অতি দ্রুতই যেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে কর্মসূচি থেকে জানানো হয়।;