রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান অনুষ্ঠিত

পূর্বাচলের একটি রিসোর্টে দিনব্যাপী রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান অনুষ্ঠিত হয়েছে। রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মোটিভেশনাল বক্তব্য দেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ ও উপদেষ্টা সাদাত হোসেন সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, রাতুল প্রপার্টিজের ডিএমডি মো. আলী নুর রহমান, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক (অপারেশন) লে. কর্নেল (অব.) কবির উদ্দিন আহমেদ, রূপায়ণ গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রিয়াজ আহমেদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নির্বাহী পরিচালক (সেলস) এহসানুর রহমানসহ রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপায়ণ গ্রুপের এইচআরও অ্যাডমিন ডিপার্টমেন্টের প্রধান সিনিয়র জিএম মাহফুজুর রহমান।

এ সময় সব কোম্পানি প্রধান ২০২২ সালের বিজনেস প্ল্যান কীভাবে সফল করা যাবে এ ব্যাপারে তার টিমকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

২০২১ সালে বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য নিজ নিজ কোম্পানি প্রধানরা তাদের কর্মকর্তা ও সাপোর্ট সার্ভিস প্রধানকারীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করেন। এ বছর রূপায়ণ সিটি উত্তরা ব্যতীত রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান তৈরি করে মাহফেল হক অ্যান্ড কোং।