বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ও স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক দীপংকর রায়, পরামর্শক অসিত রঞ্জন পাল এবং অন্যান্য কর্মকর্তা। বিজ্ঞপ্তি