অষ্টম অধ্যায় : বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জামাল-কামাল দুই বন্ধু। জামাল চেয়ারম্যান পদে আর কামাল মেয়র পদে জয়লাভ করেন। তাদের দুজনের দায়িত্ব ও কর্তব্য অনেকাংশে মিল আছে।
৯. অনুচ্ছেদের জামাল কোন সরকার ব্যবস্থার নির্বাচিত সদস্য?
ক. উপজেলা পরিষদ খ. সিটি করপোরেশন
গ. জেলা পরিষদ ঘ. পৌরসভা
১০. অনুচ্ছেদের কামাল কোন সরকার ব্যবস্থার নির্বাচিত সদস্য?
ক. উপজেলা পরিষদ খ. ইউনিয়ন পরিষদ
গ. জেলা পরিষদ ঘ. পৌরসভা
১১. জামাল ও কামালের কাজের মিল রয়েছে
i. রাস্তাঘাট নির্মাণ ii. পৌরকর প্রদান
iii. নিরাপদ খাবার পানি ও পয়ঃনিষ্কাশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. পৌরসভার আয়ের উৎস হচ্ছে
i. ঘরবাড়ি, দোকানপাট বিদ্যুৎ এবং বিনোদনমূলক বিষয়ের ওপর ধার্যকৃত কর
ii. সরকারি বরাদ্দকৃত অর্থ
iii. জমির হস্তান্তরের করের এক শতাংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. জেলা পরিষদের গুরুত্বপূর্ণ কাজ হলো
i. শিল্প ও বাণিজ্যের উন্নয়ন
ii. সরকারি হাসপাতাল তত্ত্বাবধান
iii. আন্তঃজেলা সড়ক প্রকল্প প্রস্তুতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. জেলা পরিষদের উল্লেখযোগ্য কাজ হলো
i. পরিকল্পনা প্রণয়ন করা ii. উন্নয়ন সাধন করা
iii. আইন প্রণয়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫. পৌরসভার উল্লেখযোগ্য কাজ হলো
i. বিশুদ্ধ পানি সরবরাহ ii. রাস্তাঘাট নির্মাণ ও সংরক্ষণ
iii. দুস্থদের জন্য আশ্রয় নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. সর্বোচ্চ ৫ হাজার টাকা মূল্য জড়িত দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলার বিচার করতে পারে
i. ইউনিয়ন পরিষদ ii. জেলা পরিষদ
iii. পৌরসভা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. জেলা পরিষদের আয়ের ৮টি খাতের অন্যতম উৎস হচ্ছে
i. জমি হস্তান্তর করের ১ শতাংশ ii. ভূমিকর ৫ শতাংশ
iii. সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮. সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ কাজ
i. শিশুসদন নির্মাণ ii. পাঠাগার নির্মাণ
iii. পরিবেশ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেলোয়ার হোসেন পৌরসভার মেয়র। তার মেয়াদকাল পাঁচ বছর। কিন্তু দুই বছর অতিবাহিত হওয়ার পর তাকে অপসারণ করে পুনরায় নির্বাচন দেওয়া হয়।
১৯. দেলোয়ার হোসেনের ন্যূনতম বয়স কত?
ক. ৩৫ বছর খ. ৩০ বছর
গ. ২৫ বছর ঘ. ২০ বছর
২০. তার অপসারণের সম্ভাব্য কারণ হলো
i. তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন
ii. অসদাচারণের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন
iii. তিনি জনগণের প্রকৃত সেবক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ক