সাত দিন বাড়ির বাইরে পা দেননি। তারপরও করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার নামি গায়ক রূপম ইসলাম। শুধু তিনি নন, স্ত্রী রূপসা এবং ছেলে রূপও একই রোগে আক্রান্ত।
আনন্দবাজার পত্রিকা জানায়, আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনজন।
রূপমের হালকা জ্বর থাকলেও রূপসার নেই। কিন্তু ছেলের ধুম জ্বর। হালকা সর্দি-কাশি রয়েছে তিনজনেরই। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন তারা।
রূপম বলেন, ‘আমাদের স্টুডিও’য় তিনজন কভিড পজিটিভ হওয়ায় আমরা গৃহবন্দী হয়ে গিয়েছি অনেক দিন আগেই। কারো সঙ্গে দেখা হয়নি। তাই কাউকে আর আলাদা করে সতর্ক করার প্রয়োজন পড়েনি।
রূপমের বাড়িতে গৃহ সহযোগী রয়েছেন, যিনি তিন মাসেই আগেই কভিভে ভুগেছেন। চিকিৎসক জানিয়েছেন, তার কোনো বিপদ নেই। তিনিই আপাতত সাহায্য করছেন রূপমের পরিবারকে।
শুধু রূপমই নন, কলকাতার একাধিক নামি তারকা করোনা পজিটিভ বলে সম্প্রতি জানিয়েছে।