করোনামুক্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর ও তার একমাত্র ছেলে আইজান নেহান।
বুধবার সিডনি স্থানীয় সময় বিকেল পাঁচটায় শাবনূর সংবাদমাধ্যমকে বলেন, আমি এখন পুরোপুরি সুস্থ। আমার ছেলেরও নেগেটিভ এসেছে।
করোনামুক্ত হয়েই তিনি ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। এ বিষয়ে তিনি জানান, করোনার এই কয়েক দিন তারা হাঁপিয়ে উঠেছিলেন। প্রথম দুই দিন হাসপাতাল, এরপর ঘরবন্দী। তারা সপ্তাহে এক দিন ঘুরতে বের হন। এ ছাড়া ছেলের স্কুলে আনা-নেওয়ার কাজটা তিনি করেন। ফলে সুযোগ পেলেই গাড়ি নিয়ে ঘুরতে বেড়ান। তবে, করোনার কারণে তা একেবারে হয়নি।
তিনি বলেন, আল্লাহ নতুন এক জীবন দিয়েছেন। শত্রুরও যেন এই রোগটা না হয়, এই কামনা করছি।
করোনামুক্ত হওয়ার পর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, শুনেছি, করোনামুক্ত হওয়ার মাস ২-৩ পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তার বলেছেন খাওয়াদাওয়া করতে। আপাতত তাই, কোনো ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছি-দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। শারীরিকভাবে দুর্বল অনুভব করছি।’
গেল বছরের শেষ দিকে জানা শাবনূর করোনায় আক্রান্ত। ২৭ ডিসেম্বর তিনি করোনা পজিটিভ হন। ২৯ ডিসেম্বর ছেলের জন্মদিনে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। আর করোনা আক্রান্ত ছেলে ছিলেন বাসায়।
এ নিয়ে ফেসবুকে শাবনূর লিখেছিলেন, ‘ছেলের জন্মদিনে হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন।’