জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার এই চার্জশিট অনুমোদন করে দুদক। গতকাল বুধবার সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১০ সালের ৩০ জুন থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ব্যবসার মাধ্যমে ৪ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৪৬৪ টাকা অর্জন করেন রাজীব।