পঞ্চম অধ্যায় : ব্যবসায়ের আইনগত দিক
বহুনির্বাচনী
১. বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য প্রয়োজন কোনটি?
ক. ফ্র্যাঞ্চাইজ চুক্তি খ. বীমা
গ. আইনগত বিধিবিধান ঘ. শিল্পনীতি
২. পৌর এলাকায় বসবাসের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের জন্য কোথায় থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?
ক. ইউনিয়ন পরিষদ খ. পৌর কর্তৃপক্ষ
গ. উপজেলা প্রশাসন ঘ. জেলা প্রশাসন
৩. প্রতীকের মূল বিষয় কী?
ক. পণ্যকে চেনা খ. পণ্যের স্বাতন্ত্র্য
গ. পণ্যের সামঞ্জস্য ঘ. পণ্যের প্রচার
৪. বীমাকারী প্রতিষ্ঠান কীসের বিনিময়ে ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে?
ক. প্রাপ্ত প্রিমিয়ারের বিনিময়ে খ. ঋণ গ্রহণের বিনিময়ে
গ. কমিশনের বিনিময়ে ঘ. অগ্রিম গ্রহণের বিনিময়ে
৫. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের পক্ষ হলো
i. সরকার
ii. ফ্র্যাঞ্চাইজর
iii. ফ্র্যাঞ্চাইজি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. প্রতীক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হলে কীভাবে প্রতিকার পাওয়া যায়?
ক. রেজিস্ট্রারের কাছে আবেদন করে
খ. স্থানীয় প্রশাসনের কাছে বিচার চেয়ে
গ. নিবন্ধকের কাছে বিচার চেয়ে
ঘ. আদালতে মামলা করে
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাকিব ও মুশফিক একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেন। অপরদিকে তামিম ও তার ১০ বন্ধু মিলে আরেকটি কোম্পানি গঠনের উদ্দেশ্যে নিবন্ধনের জন্য আবেদন করেন। নিবন্ধনপত্র পাওয়ার পর সাকিব ও মুশফিক ব্যবসায় শুরু করতে পারলেও তামিম ও তার ১০ বন্ধু ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারছেন না।
৭. সাকিব ও মুশফিকের ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারী খ. প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ. পাবলিক লিমিটেড কোম্পানি ঘ. সমবায়
৮. তামিম ও তার ১০ বন্ধুর ব্যবসায়টি কাজ শুরু করতে না পারার কারণ
i. এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি
ii. এটি পাবলিক লিমিটেড কোম্পানি
iii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে না পারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ফ্র্যাঞ্চাইজিং চুক্তিতে কয়টি বিষয় অন্তর্ভুক্ত থাকে?
ক. পাঁচটি খ. সাতটি
গ. নয়টি ঘ. এগারটি
১০. ঝুঁকিজনিত ক্ষতিপূরণ পাওয়ার প্রধান উপায় কী?
ক. ব্যাংক খ. ঋণ
গ. বীমা ঘ. প্রিমিয়াম
১১. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
ক. প্রচুর মুনাফা খ. অধিক বিনিয়োগ
গ. মানসম্মত পণ্য বিক্রয় ঘ. কঠোর তদারকি
১২. মেধাসম্পদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে
i. মার্ক ও প্রতীক ii. পেটেন্ট
iii. ট্রেডমার্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. মিতু কম্পিউটার সহজে হিসাব-নিকাশের একটি সফটওয়্যার তৈরি করল। মিতু কোনটির মাধ্যমে তার কম্পিউটার সফটওয়্যারটি সংরক্ষণ করবে?
ক. প্যাটেন্ট খ. ট্রেডমার্ক
গ. কপিরাইট ঘ. সার্ভিস মার্ক
১৪. কখন অন্যের জীবনের ওপর বীমা করা যায়?
ক. মুনাফার সম্ভাবনা থাকলে
খ. চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
গ. প্রিমিয়াম পাওয়ার সম্ভাবনা থাকলে
ঘ. বীমাযোগ্য স্বার্থ থাকলে
১৫. নৌ বীমা করা হয়
i. জলদস্যুর ঝুঁকি এড়ানোর জন্য
ii. ঝড়ঝঞ্ঝার ঝুঁঁকি এড়ানোর জন্য
iii. অগ্নিজনিত ঝুঁকি এড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে কত বছরের জন্য নবায়ন করা যায়?
ক. সাত বছর খ. আট বছর
গ. নয় বছর ঘ. দশ বছর
১৭. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
ক. উৎপাদন খ. বাজারজাতকরণ
গ. মুনাফা অর্জন ঘ. চুক্তি
উত্তর
১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. ঘ