দায়িত্ব ছাড়লেন গিবসন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন। ব্যাটারদের পাশাপাশি সামনে থেকে বাকি পেসাররাও নেতৃত্ব দিয়েছিলেন ইতিহাসের। ম্যাচ শেষে এবাদতের অসাধারণ পারফরম্যান্সের পেছনে বোলিং কোচ ওটিস গিবসনের অবদানের কথা বলা হচ্ছিল। অধিনায়ক মুমিনুল হকও তা বলেন। এছাড়া তাসকিন আহমেদ বরাবরই গিবসনকে স্মরণ করেন তার উন্নতির কারিগর হিসেবে। তবে নিউজিল্যান্ড সিরিজ শেষেই বাংলাদেশ দলের সঙ্গে পথচলা শেষ করলেন সাবেক এই উইন্ডিজ ফাস্ট বোলার। পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসে যোগ দিয়েছেন তিনি।