এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. শাহজাহান খান। গত বুধবার তিনি যোগদান করেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
নবনিযুক্ত এইউবি উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক ও ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, ট্রাস্ট ও সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান, অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের প্রধানরা। বিজ্ঞপ্তি