নয়াপল্টনে রিজভী

দেশের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষমতাসীন অনির্বাচিত স্বৈরাচার সরকারের প্রতি অতিষ্ঠ ও বিক্ষুব্ধ। জনগণ এখন এই সরকারের হাত থেকে মুক্তি চায়।’

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আজকে দেশের জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ফিরে পেতে চায়। একাত্তরের মতো বর্তমানে আওয়ামী হানাদারদের হাত থেকে পরিত্রাণ পেতে সারা দেশের মানুষ আজ মুক্তিপাগল হয়ে উঠেছে।’