দাওয়াহ শাখার জেএমবি নেতা গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দিনাজপুর ও নীলফামারীর দাওয়াহ শাখার অন্যতম নেতা হাফেজ মো. ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বৃহস্পতিবার এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান দেশ রূপান্তরকে জানান, বুধবার রাতে রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ে এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে ওয়াহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ওয়াহিদুল ইসলাম দিনাজপুরে শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারী জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করে আসছিলেন।