ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অয়ন তার নিজের লেখা বেশ কিছু কবিতা হারিয়ে ফেলে। তাই সে সিদ্ধান্ত নিল যে এবার থেকে কবিতাগুলো ক¤িপউটারে সংরক্ষণ করবে। ওর বাবা ওকে শিগগিরই একটি কম্পিউটার কিনে দেবেন বলেছেন।

১. অয়ন তার কবিতাগুলো কম্পিউটারে লিখতে ও এডিট করতে চাইলে কোন সফটওয়্যারটি ব্যবহার করতে পারে?

ক. ফটোশপ                    খ. ওয়ার্ড প্রসেসর

গ. উইন্যাম্প                    ঘ. ভিএলসি প্লেয়ার

২. অয়ন নিজের কম্পিউটারের হার্ডড্র্রাইভ ছাড়াও আরও যেভাবে কবিতাগুলো সংরক্ষণ করতে পারে তা হলোÑ

র. পেনড্রাইভে কপি করে রাখা

রর. সিডিতে কপি করে রাখা

ররর. অন্য কারও কম্পিউটারে কপি করে রাখা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুখী তার নিজের লেখা বেশ কিছু কবিতা হারিয়ে ফেলে তাই সে সিদ্ধান্ত নিল যে এবার থেকে সে কবিতাগুলো কম্পিউটারে সংরক্ষণ করবে। ওর পিতা ওকে শিগগিরই একটি কম্পিউটার কিনে দেবেন বলেছেন।

৩. সুখী তার কবিতাগুলো কম্পিউটারে লিখতে ও এডিট করতে চাইলে কোন সফটওয়্যারটি ব্যবহার করতে পারে?

ক. ফটোশপ                    খ. ওয়ার্ড প্রসেসর

গ. উইন্যাপ                                 ঘ. ভিএলসি প্লেয়ার

৪. সুখী নিজের কম্পিউটারের হার্ডড্রাইভ ছাড়াও আরও যেভাবে কবিতাগুলো সংরক্ষণ করতে পারে তা হলোÑ

র. পেন ড্রাইভে কপি করে রাখা    রর. সিডিতে কপি করে রাখা

ররর. অন্য কারও কম্পিউটারে কপি করে রাখা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

৫. মাউস নাড়ালে মনিটরে যে চিহ্নটি নড়ে তাকে কী বলে?

ক. আইকন                                  খ. ছবি

গ. কার্সর                        ঘ. মাউস

৬. ওয়ার্ড প্রসেসরের কোন অংশটিতে লেখালেখি করা হয়?

ক. সাদা অংশটিতে                        খ. মেনুবার

গ. অ্যাড্রেসবার                 ঘ. টাইটেলবার

উত্তর

১. খ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. ক