দারুণ হ্যাটট্রিকে লেভানডোস্কির ৩০০

রবার্ট লেভানডোস্কির দারুণ এক হ্যাটট্রিকে বড় জয় পেল বায়ার্ন মিউনিখ। পোলিশ তারকাও গড়লেন অনন্য এক মাইলফলক।

কোলনের মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচটি ৪-০ গোলে জিতে বায়ার্ন মিউনিখ। হ্যাটট্রিকের সুবাদে বুন্দেস লিগায় ৩০০ গোলের কীর্তি হয় লেভার।

শুরুতেই দলকে লিড এনে দেন লেভানডোস্কি। পরে কোরেন্টিন টোলিসো ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করেন লেভা। হ্যাটট্রিকের সঙ্গে আসরে ৩০০ গোলের কীর্তি লেখা হয় তার নামের পাশে।

১৯৭৬ সালে কিংবদন্তি গার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে ৩০০ বুন্দেস লিগা গোলের কীর্তি গড়লেন লেভানডোস্কি।

এই জয়ের সুবাদে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল শীর্ষে থাকা বায়ার্ন।