টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি গতকাল সোমবার বিকেলে ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে জহিরুল ইসলামের বাড়িতে যান। এ সময় শুভ মিষ্টি মুখ করান জহিরকে।
এর আগে খান আহমেদ শুভ এ আসনের টানা চারবারের সংসদ সদস্য প্রয়াত মো. একাব্বর হোসেনের মির্জাপুর সদরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করে পরিবারের সবাইকে মিষ্টি খাওয়ান। এ সময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।