অবৈধ সম্পদ অর্জন

সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

গতকাল সোমবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করেন।

গতকাল আসামি প্রদীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা থেকে অব্যাহতির জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে জানিয়ে তার আইনজীবী সাক্ষ্যগ্রহণের সময় পেছানোর আবেদন করেন।