প্রতারণার মামলায় রিজেন্টের সাহেদের বিচার শুরু

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একজন বালু ব্যবসায়ীর দায়ের করা প্রতারণা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

অভিযুক্ত অপর দুজন হলেন শিপন আলী ও মাসুদ পারভেজ। দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রতারণা, বিশ্বাস ভঙ্গ, অর্থ্ আত্মসাত এবং হুমকির অভিযোগ আনা হয়েছে তাদের তিনজনের বিরুদ্ধে।

ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী মঙ্গলবার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

অভিযোগ গঠনের শুনানিতে আসামিরা নিজেদের নিদোর্ষ দাবি করে ন্যায়বিচার চান। তাদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।