চাকরি

বাংলাদেশ ব্যাংক

পদ ও যোগ্যতা : বাংলাদেশ

কৃষি ব্যাংকের জন্য ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট ৪ জন। চার্টার্ড অ্যাকাউন্ট অথবা আইসিএমএ সনদপ্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। একই তারিখে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৮ বছর এবং সিনিয়র অফিসার (চিকিৎসক) পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের এই (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৯ ডিসেম্বর, পৃষ্ঠা ৯

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, ঢাকা

পদ ও যোগ্যতা : ড্রাইভার ২ জন। অষ্টম বা সমমানের পাসসহ হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১২ জানুয়ারি ২০২২ তারিখে ন্যূনতম বয়স ১৮ এবং ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://cga.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.cga.gov.bd)  এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৬

নৌপরিবহন মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ৩ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম: ১১০০০-২৬৫৯০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। একই তারিখে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://mos.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.mos.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : নৌপরিবহন মন্ত্রণালয়, প্রশাসন শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সূত্র : যুগান্তর, ২৪ ডিসেম্বর, পৃষ্ঠা ১২

গ্রন্থনা : আনিকা তাহসিন