সারা দিন কাজের চাপ, তার ওপর পর্যাপ্ত ঘুম না হওয়া এসবের প্রভাব পড়ে চোখের ওপর। চোখের নিচে দেখা দেয় ডার্ক সার্কেল বা কালো দাগ। চোখের নিচের এই কালো দাগ ঘরে বসেই দূর করা যায় সহজে। জেনে রাখুন কিছু বিষয়
দুধ : শরীরের জন্য উপকারী এ খাবার ত্বকের সুস্থতার জন্যও কার্যকর। ঠা-া দুধ সারা রাত চোখের নিচে কালো দাগে লাগিয়ে রাখুন। কয়েক দিন ব্যবহারেই পাবেন ফল।
অ্যালোভেরা : ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার জুরি মেলা ভার। চোখের নিচে কালো দাগ দূর করতে বিশেষ উপকারী অ্যালোভেরা জেল। রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে চোখের নিচে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন।
শসা : ত্বকে শসার ব্যবহার একে দীপ্তিময় করে তোলে। শসা সøাইস করে কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। চোখের ওপর সেটি ১৫-২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে দিনে দুবার ব্যবহার করুন।
আলু : আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট। এটি চোখের কালো দাগ দূর করে, ফোলাভাব কমায় ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। আলু রস করে ফ্রিজে রেখে দিন। দিনের শেষে কটনবলের সাহায্যে চোখের ওপর রাখুন। এভাবে ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দই : চোখের কালো দাগ দূর করতে দই উপকারী। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বাড়ায়। দই, মধু আর গোলাপজলের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।