প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ হয় আইজিপির। এ সময় প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবকের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন পুলিশপ্রধান।
গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রধান বিচারপতির নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।