৩ এপ্রিল লাস ভেগাসে বসছে গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর

গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রথমবারের মতো লাস ভেগাসে অনুষ্ঠিত হবে। ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রথমে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে ওমিক্রন ভেরিয়েন্টের বৃদ্ধির কারণে তা স্থগিত করা হয়। পরে তারিখ পিছিয়ে ৩ এপ্রিল নির্ধারিত করা হয়েছে।

অনুষ্ঠানটি লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এবার উপস্থাপনা করবেন হলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা ট্রেভর নোহ।

গ্র্যামি মনোনীতদের তালিকায় ১১টি নোড সহ এগিয়ে রয়েছেন জন ব্যাটিস্ট। তারপরে জাস্টিন বিবার, দোজা ক্যাটের নাম রয়েছে আটটি ক্যাটাগরিতে৷ বিলি আইলিশ এবং অলিভিয়া রদ্রিগোর সাতটি করে মনোনয়নে রয়েছে।