সংবাদপত্রে তফাজ্জল হোসেন মানিক মিয়া শীর্ষক আলোচনা

‘সংবাদপত্রে তফাজ্জল হোসেন মানিক মিয়া’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। গতকাল শনিবার সকালে নগরীর হাবিবুল্লাহ সরণিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের গাজীপুর প্রতিনিধি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন।