ধর্ষণের অভিযোগে বিধবার মামলায় কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আবদুল জলিল এক সময় পঞ্চগড় সদর থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর থানায় কর্মরত। বাদীর আইনজীবী মেহেদী হাসান মিলন ও ট্রাইব্যুনালের পিপি আজিজার রহমান আজু এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবদুল জলিলের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালত গতকাল আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে।