শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ৩৫ সংগঠনের বিবৃতি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে শাবিপ্রবি ও সিলেটের ৩৫টি সংগঠন।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংগতির ঘোষণা দেয় সংগঠনগুলো।

বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে গর্হিত ঘটনায় আমরা স্তম্ভিত ও মর্মাহত। যে উপাচার্য ও প্রশাসন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে রণক্ষেত্রে রুপান্তর করেছে তার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ৮০০০ শিক্ষার্থী অনিরাপদ।

ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার্থে অনতিবিলম্বে এই উপাচার্যের অপসারণ প্রয়োজন।

তাই চলমান একদফা দাবিতে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং অতিদ্রুত উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি।

উক্ত বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষে সম্মতি প্রকাশ করেছেন- আসাদুজ্জামান আসাদ, সভাপতি, থিয়েটার মুরারিচাঁদ; খালেদ মাসুদ, সভাপতি, মুরারিচাঁদ কবিতা পরিষদ; মীর সাইফুর রহমান, সভাপতি, এমসি কলেজ ডিবেটিং সোসাইটি; ইমরান ইমন, সভাপতি, মোহনা সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কলেজ, সিলেট; ইফরাতুল হাসান, সভাপতি, কিন; মো. আবু কাউছার, সভাপতি, সাস্ট সায়েন্স অ্যারেনা; রেনেসাঁ জামান, সভাপতি, কার্টুন ফ্যাক্টরী; মারুফা আখতার মাধবী, সভাপতি, সাদা কাক, সিলেট; রাজর্ষি ভট্টাচার্য্য, সভাপতি, মাভৈ. আবৃত্তি সংসদ; আশরাফ ইবনে হেলাল মিনহাজ, সভাপতি, ট্যুরিস্ট ক্লাব সাস্ট; স্বপ্নীল ধর, সভাপতি,  থিয়েটার সাস্ট; জাহিদ হাসান,সাধারণ সম্পাদক, রিম মিউজিক্যাল ক্লাব; রাদিয়া ইসলাম, সভাপতি, সুপা; এস কে তাওফিকুল ইসলাম, সভাপতি, গ্রীন এক্সপ্লোরার সোসাইটি; ফাহিম আল হৃদয়, সভাপতি, চোখ ফিল্ম সোসাইটি; মাশরাফি বিন মোক্তার অর্ণব, সভাপতি, নোঙর; ধীমান দাস দিব্য, সভাপতি, স্বপ্নোত্থান; আফসারা হোসাইন হিমালয়, সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, শাবিপ্রবি; মোমতাহিন চৌধুরী, সভাপতি, এসইউডিএস; আব্দুল বাছিত, সভাপতি, দিক থিয়েটার; আলিফ আহমেদ, সভাপতি, কাইজেন; সাইফুর রহমান সচিব, সভাপতি, জিডিএন-সাস্ট; শাহারিয়াজ্জামান রাহি, সভাপতি, শিকড়; তাহসিন রহমান, সভাপতি, স্পোর্টস সাস্ট; ওয়ালিউল ইসলাম সায়র, সভাপতি, সাস্ট ক্যারিয়ার ক্লাব; সাদনান রহমান শিখন, সভাপতি, আজ মুক্তমঞ্চ; শুভদীপ বিশ্বাস তূর্য, সভাপতি, সাস্ট সাহিত্য সংসদ; মিনহাজুল আবেদীন, সভাপতি, বিজ্ঞানের জন্য ভালোবাসা; আহমাদ আল - ইমতিয়াজ, সভাপতি, কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল অব সাস্ট; মো হাসানুজ্জামান চৌধুরী জয়, সভাপতি, রোবোসাস্ট; মিনহাজুল আবেদীন, সভাপতি, রোবো আড্ডা; মো. আবুল হাসান সাজলি, সভাপতি, সাস্ট স্কুল অব ডিবেট; আশরাফুল আলম আকাশ, সভাপতি, সঞ্চালন; ফরহাদুল ইসলাম সুমন, সভাপতি, বাইনারি; প্রবাল রায়, সভাপতি, শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব।