বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪তলার ডি-ব্লকের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে সদর দপ্তর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট মোট ৫টি ইউনিট অগ্নি নির্বাপণে যায়। তাদের প্রচেষ্টায় ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর রোগী ও স্বজনরা নিচে নেমে আসেন। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন লাগার উৎসও নিশ্চিত হওয়া যায়নি।