বেনজীর ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক

টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেনজীর আহমেদকে দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।