রূপায়ণ হাউজিং এস্টেটের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

রাজধানীর একটি হোটেলে রবিবার সন্ধ্যায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অ্যানুয়াল সেলস কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

২০২২ সালের সেলস টার্গেট কীভাবে অর্জন করা যাবে এ ব্যাপারে পরিকল্পনা তুলে ধরেন সেলস ডিপার্টমেন্টের টিম লিডার ও ক্লাস্টার হেডরা। 

সেলস টার্গেট অর্জন করার জন্য মার্কেটিং কর্মকৌশল ও সাপোর্ট নিয়ে বিশদ আলোচনা করে মার্কেটিং ডিপার্টমেন্ট। 

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নির্বাহী পরিচালক (সেলস) এহসানুর রহমান এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান ২০২২ সালের সেলস টার্গেট কীভাবে সফল করা যাবে এ ব্যাপারে টিমকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতনের সভাপতিত্বে অ্যানুয়াল সেলস কনফারেন্সে অংশগ্রহণকারীদের মধ্যে মোটিভেশনাল বক্তব্য দেন রূপায়ণ গ্রুপের স্পন্সর ডিরেক্টর আসিফ আলী খান আযান এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ। 

২০২১ সালে বিক্রয় ও বিপণনে অবদান রাখার জন্য কর্মকর্তাদের দেওয়া হয় অ্যাওয়ার্ড ও প্রমোশন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের সিএফও রিয়াজ মাহমুদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সিনিয়র জিএম মাহফুজুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।