খুলনায় ধানক্ষেতে মাথা বিচ্ছিন্ন নারীর বিবস্ত্র মরদেহ

খুলনার ফুলতলায় বিবস্ত্র অবস্থায় নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথার অংশ এখন পাওয়া যায়নি।

বুধবার সকাল ৮টায় উপজেলার উত্তরডিহি নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, মরদেহ উদ্ধার হওয়া নারীর নাম মুসলিমা খাতুন। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাইস্যাখালী গ্রামের মো. এমদাদুল ইসলামের মেয়ে।

তিনি ফুলতলা উপজেলার আয়ান জুট মিলের শ্রমিক ছিলেন। প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের।

এর আগে গত সোমবার বিকেলে ফুলতলার যুগ্নিপাশা এলাকার ধানক্ষেত থেকে হানিফ পরিবহনের সুপারভাইজার তুহিন মোল্যার (৪০) গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে। ঘটনার ৩৬ ঘণ্টা পর ফুলতলায় উদ্ধার হলো আরেকটি মরদেহ।