লাশ নিয়ে দুই স্ত্রীর টানাহেঁচড়া, সিদ্ধান্ত নিতে পারছে না পুলিশ

মর্গে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ গ্রহণ করা নিয়ে দুই স্ত্রী পুলিশের সহায়তা চেয়েছেন। জানা গেছে, ওই ব্যক্তির মোট চার স্ত্রী, দুজন আগেই মারা গেছেন। এখন তার মরদেহ নিতে দুই স্ত্রী-ই পুলিশের সহযোগিতা চেয়েছেন।

নিহত ব্যক্তির নাম হরেন হালদার (৬০), তিনি ভারতের কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চাঁদমারি এলাকার বাসিন্দা। পেশায় মাছ বিক্রেতা। গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মারা যান। ময়না তদন্তের জন্য দেহটি জেলা শক্তিনগর হাসপাতালে পাঠায় পুলিশ।

জি২৪ঘণ্টার এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার মর্গে এসে হাজির হয় নিহতের দুই দাবিদার। মৃত হরেন হালদারের চার স্ত্রী। দুজন আগেই মারা গেছেন। প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান নেই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে এবং এক ছেলে। বর্তমানে জীবিত দুই স্ত্রী বুধবার মৃতদেহের দাবি নিয়ে স্থানীয় থানার আবেদন করেছেন।

প্রথম পক্ষের স্ত্রী বলেন, তার স্বামীর চারটে বিয়ে। এর মধ্যে দুই স্ত্রীকে মেরে ফেলেছেন তিনি। গত সাত বছর ধরে তার কাছেই থাকতেন মৃত ব্যক্তি।

তবে, বেঁচে থাকা অন্য স্ত্রী মুখ খুলতে চাননি।

সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, মৃতদেহ কার হাতে তুলে দেবেন। এ নিয়ে তারা বিপাকে পড়েছেন। ফলে মর্গ থেকে মৃতদেহ ছাড়তে পারছেন না তারা।