বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু হিসেবে গিনেস বুকে জায়গা পেয়েছে সাভারের চারু। এ গরুটিও রানির মতো শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খামারে বেড়ে উঠেছে।
গতকাল বুধবার বিকেলে সাভারের চারিগ্রাম এলাকার শেকড় এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর চারুকে খর্বাকৃতির গরুর স্বীকৃতি দিতে গিনেজ বুক কর্র্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। গত মঙ্গলবার তারা চারুকে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির জীবিত গরুর স্বীকৃতি দিয়ে ই-মেইল পাঠিয়েছে। চারুর জন্ম ২০১৯ সালের জুলাইতে। আড়াই বছর বয়সী গরুটির উচ্চতা ২৩ দশমিক ৫০ ইঞ্চি, লম্বা ২৭ ইঞ্চি ও ওজন ৩৯ কেজি। গত বছর ১৯ সেপ্টেম্বর গিনেসে মৃত গরু হিসেবে রেকর্ড গড়া রানির উচ্চতা ছিল ২০ ইঞ্চি, লম্বা ২৪ ইঞ্চি ও ওজন ২৬ কেজি।