বাংলাদেশ রেলওয়েতে দুই পদে ১৩৬৬ জনকে নিয়োগ

বাংলাদেশ রেলওয়ে খালাসী পদে মোট ১০৮৬ জনকে এবং সহকারী লোকমোটিভ মাস্টার পদে মোট ২৮০ জনকে নিয়োগের ঘোষণা করেছে।

পদের নাম: খালাসী- ১০৮৬টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম: সহকারী লোকমোটিভ মাস্টার- ২৮০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) পাশ।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

আবেদন শুরুর সময়: ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ০৬ মার্চ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://br.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।