চাকরি

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড

পদ ও যোগ্যতা : ম্যানেজার (কস্ট অ্যান্ড বাজেট) ১ জন। সিএ/সিএমএ পাস অথবা সিএ প্রফেশনাল লেভেল/সমমান অথবা সিএমএ ম্যানেজমেন্ট লেভেল বা সমমান। সরকারি বা বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে নির্বাহী বা ১ম শ্রেণির কর্মকর্তা পদে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা। ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরমসহ অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে (www.erl. com.bd) এই ওয়েবসাইটে। ডেপুটি জেনারেল ম্যানেজার, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান) এয়ারপোর্ট রোড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।

সূত্র : কালের কণ্ঠ, ১৩ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৭

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার

কোম্পানি (প্রা.) লিমিটেড

পদ ও যোগ্যতা : অপারেটর/ টেকনিশিয়ান-আইটি/ কম্পিউটার (স্টাফ লেভেল-৬) ১ জন। আইটি/ কম্পিউটার সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এসএসসি (ভোকেশনাল) অথবা  বিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি এবং সংশ্লিষ্ট ট্রেডে তিন মাসের সার্টিফিকেট কোর্স পাস। সমপদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মূল বেতন : ১৮০০০ টাকা। ৩১ জানুয়ারি ২০২২ তারিখে অপারেটর/ টেকনিশিয়ান-আইটি/ কম্পিউটার (স্টাফ লেভেল-৬) পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। (http://bifpcl.teletalk.com.bd)  এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনসহ অন্যান্য তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির (www.bifpcl.com) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড, (বিপিডিবি এবং এনটিপিসি লিমিটেডের একটি যৌথ প্রতিষ্ঠান) ইউনিক হাইটস (বোরাক) লেভেল ১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

পদ ও যোগ্যতা : সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ১ জন। কম্পিউটার সায়েন্স/ পদার্থ বিজ্ঞান/ ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স/ গণিত/ পরিসংখ্যান/ অর্থনীতি/ বাণিজ্য অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। সিস্টেম অ্যানালিস্ট হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বেলায় ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বোর্ডের (www.bteb.gov.bd) এই ওয়েবসাইটে। (http://bteb.teletalk. com.bd)এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১২ ফেব্র“য়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ৮/সি শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৩ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন