ধামরাইয়ে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

ঢাকার ধামরাইয়ে আগুনে একটি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে আশ্রয়ণ প্রকল্পের মনোরা রাজবংশীর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় ১৫-২০ মিনিট পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।  এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে এই অগ্নিকা-টি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে হয়েছে বলে জানা গেছে।