রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে ৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে তিনজন রাজশাহীর বাসিন্দা। অপরজন নওগাঁ জেলার। এর মধ্যে দুইজন করোনায় সংক্রমিত হয়ে ও দুইজন উপসর্গ নিয়ে মারা যান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ৫১ জন ভর্তি আছেন। ২৮ জন করোনায় সংক্রমিত।

এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন।